30মিশমা, দুমা, মসা, হদদ, তেমা,
31যিটূর, নাফীশ ও কেদমা। তারাও ইশ্মায়েলের ছেলে।
32অব্রাহামের উপপত্নী কটূরার গর্ভে যে ছেলেদের জন্ম হল, তারা হলেন: সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিষবক ও শূহ। যক্ষণের ছেলেরা: শিবা ও দদান।
33মিদিয়নের ছেলেরা: ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই কটূরার বংশধর ছিলেন।
34অব্রাহাম ছিলেন ইস্হাকের বাবা। ইস্হাকের ছেলেরা: এষৌ ও ইস্রায়েল।