8ইলীষাফণের বংশধরদের মধ্যে থেকে, নেতা শময়িয় ও তাঁর 200 জন আত্মীয়স্বজন;
9হিব্রোণের বংশধরদের মধ্যে থেকে, নেতা ইলীয়েল ও তাঁর আশি জন আত্মীয়স্বজন;
10উষীয়েলের বংশধরদের মধ্যে থেকে, নেতা অম্মীনাদব ও তাঁর 112 জন আত্মীয়স্বজন।
11পরে দাউদ যাজক সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
12তিনি তাদের বললেন, “আপনারা লেবীয় গোষ্ঠীর কর্তাব্যক্তি; আপনাদেরই নিজেদের ও আপনাদের সহকর্মী লেবীয়দের পবিত্র করতে হবে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য আমি যে স্থানটি প্রস্তুত করে রেখেছি, সেখানে সেটি নিয়ে আসতে হবে।