19সংগীতজ্ঞ হেমন, আসফ ও এথনকে ব্রোঞ্জের সুরবাহার বাজাতে হত;
20সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়কে অলামোৎ সুরে খঞ্জনি বাজাতে হত,
21এবং মত্তিথিয়, ইলীফলেহূ, মিকনেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়কে শিমিনীৎ সুরে অনুপ্রাণিত হয়ে বীণা বাজাতে হত।
22প্রধান-লেবীয় কননিয়কে গানের গুরু করে দেওয়া হল; সেটিই ছিল তাঁর দায়িত্ব, কারণ তিনি সে কাজে যথেষ্ট পারদর্শী ছিলেন।
23বেরিখিয় ও ইল্কানাকে নিয়ম-সিন্দুকটির জন্য দ্বাররক্ষী হতে হল।