6সেরহের ছেলেরা: সিম্রি, এথন, হেমন, কলকোল এবং দার্দা—মোট পাঁচজন।
7কর্মির ছেলে: আখর, যে উৎসর্গীকৃত বস্তুগুলি নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা বজায় ছিল, তা লঙ্ঘন করার মাধ্যমে ইস্রায়েলের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করল।
8এথনের ছেলে: অসরিয়।
9হিষ্রোণের যে ছেলেরা জন্মেছিলেন, তারা হলেন: যিরহমেল, রাম এবং কালেব।
10রাম অম্মীনাদবের বাবা ছিলেন, এবং অম্মীনাদব সেই নহশোনের বাবা ছিলেন, যিনি যিহূদা বংশের নেতা ছিলেন।