16ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন: রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর; শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;
17লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়; হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক;
18যিহূদা গোষ্ঠীর উপরে: দাউদের এক ভাই ইলীহূ; ইষাখর গোষ্ঠীর উপরে: মীখায়েলের ছেলে অম্রি;
19সবূলূন গোষ্ঠীর উপরে: ওবদিয়ের ছেলে যিশ্মায়য়; নপ্তালি গোষ্ঠীর উপরে: অস্রীয়েলের ছেলে যিরেমোৎ;
20ইফ্রয়িমীয়দের উপরে: অসসিয়ের ছেলে হোশেয়; মনঃশির অর্ধেক গোষ্ঠীর উপরে: পদায়ের ছেলে যোয়েল;