18মলকীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়।
19পদায়ের ছেলেরা: সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা: মশুল্লম ও হনানিয়। তাদের বোনের নাম শলোমীৎ।
20এছাড়াও আরও পাঁচজন ছিলেন: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
21হনানিয়ের বংশধরেরা: পলটিয় ও যিশায়াহ, এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।
22শখনিয়ের বংশধরেরা: শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছ-জন।