49কিন্তু হারোণ ও তাঁর বংশধররাই মহাপবিত্রস্থানে যা যা করণীয়, সেই প্রথানুসারে হোমবলির বেদির ও ধূপবেদির উপর উপহার উৎসর্গ করার মাধ্যমে ঈশ্বরের দাস মোশির দেওয়া আদেশানুসারে ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করতেন।
50এরাই হারোণের বংশধর: তাঁর ছেলে ইলীয়াসর, তাঁর ছেলে পীনহস, তাঁর ছেলে অবিশূয়,
51তাঁর ছেলে বুক্কি, তাঁর ছেলে উষি, তাঁর ছেলে সরাহিয়,
52তাঁর ছেলে মরায়োৎ, তাঁর ছেলে অমরিয়, তাঁর ছেলে অহীটূব,
53তাঁর ছেলে সাদোক এবং তাঁর ছেলে অহীমাস।