69অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং সেই নগরগুলির চারণভূমিও দেওয়া হল।
70মনঃশির অর্ধেক বংশ থেকে ইস্রায়েলীরা কহাতীয় বংশের বাদবাকি লোকজনকে আনের ও বিলয়ম এবং সেই নগরগুলির চারণভূমিও দিয়েছিল।
71গের্শোনীয়রা নিম্নলিখিত নগরগুলি পেয়েছিল: মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে তারা পেয়েছিল বাশনে অবস্থিত গোলন ও অষ্টারোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
72ইষাখর বংশ থেকে তারা পেয়েছিল কেদশ, দাবরৎ,
73রামোৎ ও আনেম, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;