1 বংশাবলি 9

লেবীয়দের মধ্যে থেকে: হশূবের ছেলে শময়িয়, হশূব অস্রীকামের ছেলে ও অস্রীকাম মরারীয় হশবিয়ের ছেলে;

1 Chronicles 9:14 (UKJV) And of the Levites; Shemaiah the son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, of the sons of Merari;

12যিরোহমের ছেলে অদায়া, যিরোহম পশ্‌হূরের ছেলে ও পশ্‌হূর মল্কিয়ের ছেলে ছিলেন; এবং অদীয়েলের ছেলে মাসয়, অদীয়েল যহসেরার ছেলে, যহসেরা মশুল্লমের ছেলে, মশুল্লম মশিল্লমীতের ছেলে ও মশিল্লমীত ইম্মেরের ছেলে ছিলেন।

13যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন।

14লেবীয়দের মধ্যে থেকে: হশূবের ছেলে শময়িয়, হশূব অস্রীকামের ছেলে ও অস্রীকাম মরারীয় হশবিয়ের ছেলে;

15বকবক্কর, হেরশ, গালল এবং আসফের প্রনাতি, সিখ্রির নাতি ও মীখার ছেলে মত্তনিয়;

16যিদূথূনের ছেলে গাললের নাতি ও শময়িয়ের ছেলে ওবদিয়; এবং ইল্‌কানার নাতি ও আসার ছেলে সেই বেরিখিয়, যিনি নটোফাতীয়দের গ্রামে বসবাস করতেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.