1ইস্রায়েল ও যিহূদার রাজাদের গ্রন্থের বংশতালিকায় সমস্ত ইস্রায়েল নথিভুক্ত হল। তাদের অবিশ্বস্ততার কারণেই তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল।
2নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল।
3যিহূদা থেকে, বিন্যামীন থেকে, এবং ইফ্রয়িম ও মনঃশি থেকে যারা জেরুশালেমে বসবাস করল, তারা হল:
4যিহূদার ছেলে পেরসের এক বংশধর বানি, তাঁর ছেলে ইম্রি, তাঁর ছেলে অম্রি, তাঁর ছেলে অম্মীহূদ ও তাঁর ছেলে উথয়।
5শীলোনীয়দের মধ্যে থেকে: বড়ো ছেলে অসায় ও তাঁর ছেলেরা।