32তাদের সহকর্মী লেবীয়দের মধ্যে কয়েকজন কহাতীয়ের উপর দায়িত্ব বর্তে ছিল, যেন তারা প্রত্যেক সাব্বাথবারে টেবিলের উপর রুটি সাজিয়ে রাখেন।
33লেবীয় কুলের যে কর্তারা গানবাজনা করতেন, তারা মন্দিরের ঘরগুলিতেই থেকে যেতেন ও তাদের অন্যান্য কাজকর্ম করা থেকে অব্যাহতি দেওয়া হল, কারণ দিনরাত তাদের নিজেদের কাজেই ব্যস্ত থাকতে হত।
34এরা সবাই তাদের বংশতালিকায় নথিভুক্ত লেবীয় কুলের কর্তা ও প্রধান, এবং তারা জেরুশালেমে বসবাস করতেন।
35গিবিয়োনের বাবা যিয়ীয়েল গিবিয়োনে বসবাস করতেন। তাঁর স্ত্রীর নাম মাখা,
36ও তাঁর বড়ো ছেলে অব্দোন, পরে জন্মেছিলেন সূর, কীশ, বায়াল, নের, নাদব,