4যিহূদার ছেলে পেরসের এক বংশধর বানি, তাঁর ছেলে ইম্রি, তাঁর ছেলে অম্রি, তাঁর ছেলে অম্মীহূদ ও তাঁর ছেলে উথয়।
5শীলোনীয়দের মধ্যে থেকে: বড়ো ছেলে অসায় ও তাঁর ছেলেরা।
6সেরহীয়দের মধ্যে থেকে: যুয়েল। যিহূদা থেকে গণিত লোকসংখ্যা 690 জন।
7বিন্যামীনীয়দের মধ্যে থেকে: মশুল্লমের ছেলে সল্লু, মশুল্লম হোদবিয়ের ছেলে, ও হোদবিয় হসনূয়ের ছেলে:
8যিরোহমের ছেলে যিবনিয়; মিখ্রির নাতি ও উষির ছেলে এলা; এবং যিবনিয়ের প্রনাতি, রূয়েলের নাতি ও শফটিয়ের ছেলে মশুল্লম;