8তিনি দশটি টেবিল তৈরি করলেন এবং সেগুলি মন্দিরে রেখে দিলেন—পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে। এছাড়াও তিনি জল ছিটানোর কাজে ব্যবহারযোগ্য একশোটি সোনার বাটিও তৈরি করলেন।
9তিনি যাজকদের জন্য একটি উঠোন, এবং বিশাল আর একটি উঠোন ও সেখানকার কয়েকটি দরজা তৈরি করলেন, ও দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।
10সমুদ্রপাত্রটিকে তিনি দক্ষিণ দিকে, একেবারে দক্ষিণ-পূর্ব কোনায় নিয়ে গিয়ে রেখেছিলেন।
11এছাড়া হূরমও আরও কয়েকটি পাত্র, বেলচা ও জল ছিটানোর বাটিও তৈরি করল। অতএব ঈশ্বরের মন্দিরে রাজা শলোমনের জন্য হূরম যা যা করার দায়িত্ব নিয়েছিল, সেগুলি সে সম্পূর্ণ করল:
12দুটি স্তম্ভ; স্তম্ভের উপরে বসানোর জন্য গামলার আকারবিশিষ্ট দুটি স্তম্ভশীর্ষ; স্তম্ভের উপরে বসানো গামলার আকারবিশিষ্ট দুটি স্তম্ভশীর্ষ সাজিয়ে তোলার জন্য দুই সারি পরস্পরছেদী জাল;