5সমুদ্রপাত্রটি প্রায় 75 সেন্টিমিটার পুরু ছিল, ও সেটির পরিধি ছিল একটি পেয়ালার পরিধির মতো, বা একটি লিলিফুলের মতো। সেটিতে 3,000 বাত জল রাখা যেত।
6পরে তিনি ধোয়াধুয়ি করার জন্য দশটি গামলা তৈরি করলেন এবং পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে রেখে দিলেন। হোমবলির জন্য ব্যবহারযোগ্য জিনিসপত্র সেগুলির মধ্যে রেখে ধোয়া হত, কিন্তু সমুদ্রপাত্রটি যাজকই ধোয়াধুয়ি করার জন্য ব্যবহার করতেন।
7যেমনভাবে তৈরি করতে বলা হল, ঠিক সেভাবেই তিনি সোনার দশটি বাতিদান তৈরি করলেন এবং সেগুলি মন্দিরে রেখে দিলেন—পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে।
8তিনি দশটি টেবিল তৈরি করলেন এবং সেগুলি মন্দিরে রেখে দিলেন—পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে। এছাড়াও তিনি জল ছিটানোর কাজে ব্যবহারযোগ্য একশোটি সোনার বাটিও তৈরি করলেন।
9তিনি যাজকদের জন্য একটি উঠোন, এবং বিশাল আর একটি উঠোন ও সেখানকার কয়েকটি দরজা তৈরি করলেন, ও দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।