1সদাপ্রভুর মন্দির ও শলোমনের নিজের প্রাসাদটি নির্মাণ করতে তাঁর যে কুড়ি বছর লাগল, সেই সময়কাল শেষ হয়ে যাওয়ার পর
2হীরম তাঁকে যে নগরগুলি দিলেন, তিনি সেগুলির পুনর্নির্মাণ করলেন, এবং সেখানে ইস্রায়েলীদের এক বসতি গড়ে দিলেন।
3শলোমন পরে হমাৎ-সোবাতে গিয়ে সেটি অধিকার করলেন।