5সুরক্ষিত নগররূপে তিনি উপরের দিকের বেথ-হোরোণ ও নিচের দিকের বেথ-হোরোণ নগর দুটির পুনর্নির্মাণ করলেন, এবং সেগুলিতে দেয়াল, কয়েকটি দরজা ও খুঁটিও গড়ে দিলেন।
6এছাড়াও বালৎ ও সেখানকার ভাঁড়ার-নগরগুলি, এবং তাঁর রথ ও ঘোড়াগুলির জন্য সবকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।
7হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যে থেকে কিছু লোক তখনও সেখানে অবশিষ্ট ছিল। (এইসব লোকেরা ইস্রায়েলী ছিল না)
8এইসব লোকজনের যেসব বংশধর দেশে থেকে গেল—ইস্রায়েলীরা যাদের ধ্বংস করেননি—শলোমন বাধ্যতামূলকভাবে তাদের ক্রীতদাস-শ্রমিকরূপে কাজে লাগলেন, যে প্রথা আজও চলে আসছে।
9কিন্তু শলোমন তাঁর কাজকর্ম করার জন্য ইস্রায়েলীদের কাউকে ক্রীতদাস করেননি; তারা তাঁর যোদ্ধা, সৈন্যসামন্তের সেনাপতি, এবং তাঁর রথ ও সারথিদের সেনাপতি হল।