17কারণ তীত আমাদের আবেদনকে কেবলমাত্র স্বাগতই জানাননি, কিন্তু ভীষণ উদ্যোগী হয়ে স্বেচ্ছায় তিনি তোমাদের কাছে যাচ্ছেন।
18আর আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি, যিনি সুসমাচারের প্রতি তাঁর সেবাকাজের জন্য মণ্ডলীগুলির দ্বারা প্রশংসিত হয়েছেন।
19শুধু তাই নয়, আমরা যখন সেই দান বহন করে নিয়ে যাই, আমাদের সঙ্গী হওয়ার জন্য তিনিও মণ্ডলীগুলির দ্বারা মনোনীত হয়েছেন। প্রভুর গৌরবের জন্য ও সহায়তা প্রদানে আমাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশের জন্য আমরা এই পরিচর্যা সম্পন্ন করছি।
20সুপ্রচুর এই দান আমরা যেভাবে তদারকি করছি, আমরা চাই না যে কেউ তার সমালোচনা করে।
21কারণ কেবলমাত্র প্রভুর দৃষ্টিতে নয়, কিন্তু সব মানুষের দৃষ্টিতেও যা ন্যায়সংগত, আমরা তাই করার জন্য প্রাণপণ করছি।