11না! আমরা বিশ্বাস করি, প্রভু যীশুর অনুগ্রহের মাধ্যমেই আমরা পরিত্রাণ পেয়েছি, ঠিক যেমন তারাও পেয়েছে।”
12সমস্ত মণ্ডলী নীরব হয়ে রইল; আর বার্ণবা ও পৌলের মাধ্যমে ঈশ্বর অইহুদিদের মাঝে যেসব অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পাদন করেছিলেন সেসব বর্ণনা তারা শুনল।
13তাঁদের কথা শেষ হলে, যাকোব বলে উঠলেন, “ভাইয়েরা, আমার কথা শোনো।
14শিমোন আমাদের কাছে বর্ণনা করেছেন যে ঈশ্বর কীভাবে তাঁর নিজের নামের গৌরবের জন্য অইহুদিদের পরিদর্শন করেছেন ও তাদের মধ্য থেকে একদল লোক বেছে নিয়েছেন।
15ভাববাদীদের বাণীর সঙ্গে এর মিল আছে, যেমন লেখা আছে: