প্রেরিত 2

আর যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।’

Acts 2:21 (UKJV) And it shall come to pass, that whosoever shall call on the name of the Lord shall be saved.

19ঊর্ধ্বাকাশে আমি দেখাব বিস্ময়কর সব লক্ষণ এবং নিচে পৃথিবীতে বিভিন্ন নিদর্শন, রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী।

20প্রভুর সেই মহৎ ও মহিমাময় দিনের আগমনের পূর্বে, সূর্য অন্ধকার এবং চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।

21আর যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।’

22“হে ইস্রায়েলবাসী, একথা শুনুন, নাসরতীয় যীশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে প্রকাশ্যে আপনাদের কাছে ঈশ্বরের দ্বারা স্বীকৃত মানুষ ছিলেন। সেইসব কাজ ঈশ্বর তাঁরই মাধ্যমে সম্পন্ন করেছেন, যেমন আপনারা নিজেরাই অবগত আছেন।

23সেই ব্যক্তিকে ঈশ্বর তাঁর নিরূপিত পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে তোমাদের হাতে সমর্পণ করেছিলেন, আর তোমরা দুর্জন ব্যক্তিদের সহায়তায় তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.