18ধিক্ তোমাদের, যারা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো! কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো? সেদিন হবে অন্ধকারের, আলোর নয়।
19তা এইরকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল তো গিয়ে ভালুকের সামনে পড়ল, অথবা বাড়িতে প্রবেশ করল আর দেওয়ালে হাত রাখল, তখন সাপ তাকে দংশন করল।
20সদাপ্রভুর দিন কি আলো, তা অন্ধকার কি হবে না— তা হবে গাঢ় অন্ধকার, আলোর রেশও কি কোথাও থাকবে?
21“আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি; তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না।
22তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো, আমি সেগুলি গ্রহণ করব না। তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, আমি সেগুলি চেয়েও দেখব না।