আমোষ 9

আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব, আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা আর কখনও উৎপাটিত হবে না,” তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।

Amos 9:15 (UKJV) And I will plant them upon their land, and they shall no more be pulled up out of their land which I have given them, says the LORD your God.

13“এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে। পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে।

14আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব। “তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে। তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে; তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে।

15আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব, আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা আর কখনও উৎপাটিত হবে না,” তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.