কলসীয় 4

লায়োদেকিয়ার ভাইবোনেদের, এবং নিম্ফা ও তাঁর বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ো।

Colossians 4:15 (UKJV) Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.

13তাঁর পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি তোমাদের, লায়োদেকিয়া ও হিয়েরাপলিসের অধিবাসীদের জন্য কঠোর পরিশ্রম করছেন।

14আমাদের প্রিয় বন্ধু, চিকিৎসক লূক এবং দীমা শুভেচ্ছা জানাচ্ছেন।

15লায়োদেকিয়ার ভাইবোনেদের, এবং নিম্ফা ও তাঁর বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ো।

16এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়োদেকিয়ার মণ্ডলীতেও পাঠ করা হয়। আর লায়োদেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছ পাঠানো হবে, সেটি তোমরাও পাঠ কোরো।

17আর্খিপ্পকে বোলো, “প্রভুতে সেবা করার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা যেন তুমি সুসম্পন্ন করো।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.