16এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়োদেকিয়ার মণ্ডলীতেও পাঠ করা হয়। আর লায়োদেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছ পাঠানো হবে, সেটি তোমরাও পাঠ কোরো।
17আর্খিপ্পকে বোলো, “প্রভুতে সেবা করার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা যেন তুমি সুসম্পন্ন করো।”
18আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার বন্দি অবস্থার কথা স্মরণ কোরো। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।