35পৃথিবীর সব মানুষেরা তাঁর চোখে নগণ্য। স্বর্গের বাহিনীগণের মধ্যে ও পৃথিবীর মানুষের মধ্যে তিনি নিজের ইচ্ছাতেই কার্য সাধন করেন। কেউ তাঁর হাত প্রতিরোধ করতে পারে না বা তাঁকে বলতে পারে না “তুমি কি করেছ?”
36যে সময়ে আমার সুবুদ্ধি ফিরিয়ে দেওয়া হল, আমার রাজ্যের গৌরবার্থে, সেই সময়েই আমার সম্মান ও প্রতিপত্তিও আমাকে ফিরিয়ে দেওয়া হল। আমার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তি সকলে আমাকে খুঁজে বের করল। আমাকে রাজসিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত করা হল এবং আমার মহিমা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেল।
37এখন, আমি, নেবুখাদনেজার, স্বর্গের রাজার প্রশংসা, গৌরব ও সমাদর করি কারণ তিনি যা করেন তা সঠিক ও তাঁর সমস্ত পথ ন্যায্য। আর যারা অহংকারে জীবন কাটায় তাদের তিনি নম্র করতে সক্ষম।