1উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা:
2উপদেশক বলেন, “অসার! অসার! অসারের অসার! সকলই অসার।”
3সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে সেইসব পরিশ্রমে তার কী লাভ?
4এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী চিরকাল থাকে।
5সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে যায়।