যাত্রা পুস্তক 31

হোমবলির বেদি এবং সেটির সব পাত্র, গামলা এবং সেটির মাচা—

Exodus 31:9 (UKJV) And the altar of burnt offering with all his furniture, and the vessel that holds water and his foot,

7“সমাগম তাঁবু, বিধিনিয়মের সিন্দুক এবং সেটির উপরের প্রায়শ্চিত্ত-আচ্ছাদন, এবং তাঁবুর অন্যান্য সব আসবাবপত্র—

8টেবিল এবং সেটির সব জিনিসপত্র, খাঁটি সোনার দীপাধার এবং সেটির সব আনুষঙ্গিক উপকরণ, ধূপবেদি,

9হোমবলির বেদি এবং সেটির সব পাত্র, গামলা এবং সেটির মাচা—

10আর এছাড়াও হাতে বোনা পোশাক-পরিচ্ছদ, যাজক হারোণের জন্য সেই পবিত্র পোশাক এবং তার ছেলেদের জন্যও সেই পোশাক, যেগুলি তারা যাজকরূপে সেবাকাজ করার সময় গায়ে দেবে,

11এবং পবিত্রস্থানের জন্য সেই অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ। “আমি তোমাকে যেমন আদেশ দিয়েছিলাম, ঠিক সেভাবেই তারা যেন সেগুলি তৈরি করে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.