36সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;
37প্রদীপের সারি ও আনুষঙ্গিক উপকরণ সমেত খাঁটি সোনার দীপাধার, এবং আলোর জন্য জলপাই তেল;
38সোনার বেদি, অভিষেক-তেল, সুগন্ধি ধূপ, এবং তাঁবুর প্রবেশদ্বারের জন্য পর্দা;
39ব্রোঞ্জের জাফরি সমেত ব্রোঞ্জের বেদি, সেটির খুঁটি ও সব পাত্র; গামলা ও সেটির মাচা;
40খুঁটি ও ভিত সমেত প্রাঙ্গণের পর্দাগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দা; প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা ও দড়াদড়ি; আবাসের, সেই সমাগম তাঁবুর জন্য সব আসবাবপত্র;