21পরে তিনি সেই সিন্দুকটি সমাগম তাঁবুতে নিয়ে এলেন এবং আড়ালকারী পর্দাটি ঝুলিয়ে দিলেন ও বিধিনিয়মের সেই সিন্দুকটি আড়াল করে রাখলেন, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
22মোশি সেই টেবিলটি সমাগম তাঁবুতে, পর্দার বাইরে, আবাসের উত্তর দিকে রেখে দিলেন
23এবং সদাপ্রভুর সামনে সেটির উপরে রুটি সাজিয়ে রাখলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
24তিনি সেই দীপাধারটি সমাগম তাঁবুতে, টেবিলের বিপরীতে, আবাসের দক্ষিণ দিকে রেখে দিলেন
25এবং সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।