যাত্রা পুস্তক 40

এবং মোশি এবং হারোণ ও তাঁর ছেলেরা সেই জল তাঁদের হাত পা ধোয়ার জন্য ব্যবহার করতেন।

Exodus 40:31 (UKJV) And Moses and Aaron and his sons washed their hands and their feet thereat:

29তিনি হোমবলির বেদিটি সমাগম তাঁবুর, সেই আবাসের প্রবেশদ্বারের কাছে রেখে দিলেন, এবং সেটির উপরে হোমবলি ও শস্য-নৈবেদ্য উৎসর্গ করলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।

30গামলাটি তিনি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে রেখে দিলেন ও ধোয়াধুয়ি করার জন্য তাতে জল ভরে রাখলেন,

31এবং মোশি এবং হারোণ ও তাঁর ছেলেরা সেই জল তাঁদের হাত পা ধোয়ার জন্য ব্যবহার করতেন।

32যখনই তাঁরা সমাগম তাঁবুতে প্রবেশ করতেন বা বেদিটির কাছে যেতেন, তাঁরা নিজেদের ধোয়াধুয়ি করতেন, ঠিক যেভাবে সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

33পরে মোশি সমাগম তাঁবুর ও বেদির চারপাশে প্রাঙ্গণ তৈরি করলেন এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারে পর্দা লাগিয়ে দিলেন। আর এইভাবে মোশি কাজটি সমাপ্ত করলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.