13সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়। সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।
14“কিন্তু মনে করো এই ছেলের একটি ছেলে আছে যে তার বাবাকে এসব পাপ করতে দেখেছে, এবং যদিও সেসব দেখেও সে তা করে না:
15“সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে না কিংবা ইস্রায়েলীদের কোনও প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না।
16সে কারও উপরে অত্যাচার করে না কিংবা ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়। সে চুরি করে না কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয় এবং উলঙ্গদের কাপড় দেয়।
17সে গরিবদের প্রতি খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকে এবং সে সুদে টাকা ধার দেয় না কিংবা বাড়তি সুদ নেয় না। সে আমার নিয়মকানুন মেনে চলে ও আমার বিধান পালন করে। সে তার বাবার পাপের জন্য মরবে না; সে নিশ্চয় বাঁচবে।