30এই সমস্ত তোমার উপরে পড়েছে, কারণ জাতিগণের সঙ্গে ব্যভিচার করেছ এবং তাদের প্রতিমাগুলি দিয়ে নিজেকে অশুচি করেছ।
31তুমি তোমার বোনের পথ অনুসরণ করেছ; এই জন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
32“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র বড়ো ও গভীর; এটি অপমান এবং উপহাস নিয়ে আসবে, কারণ এতে অনেক ধরে।
33তুমি মাতলামিতে ও দুঃখে পূর্ণ হবে, ধ্বংসের ও নির্জনতার পানপাত্র, তোমার বোন শমরিয়ার পানপাত্র।
34তুমি তাতে পান করবে এবং চেটেপুটে পান করবে; তা তুমি ভেঙে চুরমার করবে এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে। সার্বভৌম সদাপ্রভু বলেন, আমি বলছি।