10তুমি বিদেশিদের হাতে অচ্ছিন্নত্বকের মতো মরবে। আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
11সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
12“হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।
13তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে; প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে: পোখরাজ, পীতমণি, হীরা, বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল; তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।
14রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।