9“ ‘তখন যারা ইস্রায়েলের নগরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসেবে অস্ত্রশস্ত্র পোড়াবে—ছোটো ও বড়ো ঢাল, তির ও ধনুক, যুদ্ধের গদা ও বল্লম। সাত বছর ধরে তারা জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করবে।
10তারা মাঠ থেকে কাঠ আনবে না, বনের গাছ কাটবে না, কারণ তারা সেই অস্ত্রশস্ত্র নিয়েই আগুন জ্বালাবে। এবং তাদের লুটকারীদের ধন লুট করবে ও যারা তাদের সম্পত্তি কেড়ে নিয়েছিল তাদের সম্পত্তি কেড়ে নেবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
11“ ‘সেদিন গোগকে আমি ইস্রায়েলের মধ্যে একটি কবরস্থান দেব, সেটি সমুদ্রের পূর্বদিকে পথিকদের উপত্যকা এবং এটি তাদের পথ বন্ধ করে দেবে কারণ সেখানে গোগ ও তার সমস্ত লোকদের কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে হা্মোন গোগের উপত্যকা।
12“ ‘সাত মাস ধরে ইস্রায়েল কুল তাদের কবর দিয়ে দেশটা পরিষ্কার করবে।
13দেশের সব লোক তাদের কবর দেবে, এবং যেদিন আমি গৌরবান্বিত হব সেদিন তাদের কাছে স্মরণীয় হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।