21“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব, এবং আমার হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে।
22সেদিন থেকে ইস্রায়েল কুল জানবে যে, আমিই সদাপ্রভু তাদের ঈশ্বর।
23এবং জাতিরা জানবে যে ইস্রায়েল কুল তাদের পাপের জন্য নির্বাসিত হয়েছিল, কারণ তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম ও শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম আর তারা সকলে যুদ্ধে মারা পড়েছিল।
24তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সঙ্গে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।
25“এজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি এখন যাকোবকে বন্দিদশা থেকে ফিরিয়ে আনব ও সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব।