15আমি যখন ভীষণ অসন্তোষ, ক্রোধ ও ভীষণ বকুনি দ্বারা তোমাকে শাস্তি দেব তখন তোমার চারপাশের জাতিদের কাছে ভয়ের বস্তু হবে; তুমি তাদের কাছে ঠাট্টা-বিদ্রুপের পাত্র এবং সাবধানবাণীর মতো। আমি সদাপ্রভু এই কথা বললাম।
16আমি যখন তোমার প্রতি মারাত্মক ও ধ্বংসাত্মক দুর্ভিক্ষের তির ছুড়ব, আমি ছুড়ব তোমাকে ধ্বংস করার জন্য। আমি তোমার প্রতি আরও দুর্ভিক্ষ আনব এবং তোমার খাবারের যোগান বন্ধ করে দেব।
17আমি তোমার বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র পশু পাঠিয়ে দেব, তারা তোমাকে নিঃসন্তান করবে। মহামারি ও রক্তপাত তোমার মধ্যে দিয়ে যাবে, আর আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব। আমি সদাপ্রভু এই কথা বললাম।”