13আমি এতদ্বারা এই ঘোষণা করছি যে আমার রাজ্যের ইস্রায়েলীদের মধ্যে কোনও যাজক, লেবীয় বা অন্য কেউ যদি আপনার সঙ্গে জেরুশালেমে যেতে বাসনা করেন তবে তারা অবশ্যই যেতে পারেন।
14সম্রাট ও তাঁর সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা, যিহূদা ও জেরুশালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন।
15সেই সঙ্গে ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের, জেরুশালেমে যার আবাসগৃহ আছে, তাঁর উদ্দেশে ও তাঁর মন্ত্রণাদাতারা স্বেচ্ছায় যে সমস্ত সোনা ও রুপা দান করছেন সেগুলি আপনার সঙ্গে সেখানে নিয়ে যান,
16এছাড়া ব্যাবিলনের সমস্ত প্রদেশ থেকে যত সোনা ও রুপা সংগ্রহ করতে পারেন ও সমস্ত যাজক ও লোকেরা জেরুশালেমে তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে যা কিছু স্বেচ্ছাদান তারা দেবে সেগুলিও সঙ্গে নিয়ে যান।
17এই সমস্ত অর্থ দিয়ে অবশ্যই বলদ, পুংমেষ, মদ্দা মেষশাবক এবং শস্য ও পেয়-নৈবেদ্য কিনবেন, ও সেগুলি জেরুশালেমে আপনাদের ঈশ্বরের মন্দিরের বেদিতে উৎসর্গ করবেন।