19আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির বংশোদ্ভূত যিশায়াহকে এবং তার ভাইদের ও ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের সঙ্গী কুড়ি জন পুরুষকেও আনল।
20সেই সঙ্গে তারা 220 জন মন্দির-পরিচারককে আনল যাদের দাউদ ও কর্মকর্তারা লেবীয়দের সাহায্য করার জন্য নিযুক্ত করেছিলেন। তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হল।
21পরে অহবা খালের ধারে আমি উপবাস ঘোষণা করলাম যেন আমরা আমাদের আরাধ্য ঈশ্বরের সামনে বিনম্র হই এবং আমাদের সন্তান ও সম্পদসহ এই যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেইজন্য তার কাছে কৃপা ভিক্ষা করি।
22আমি যাত্রাপথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্রাটের কাছে সৈন্য এবং অশ্বারোহী চাইতে লজ্জাবোধ করলাম কারণ আমরা সম্রাটকে বলেছিলাম, “আমাদের আরাধ্য ঈশ্বরের কৃপার হাত, আমরা যারা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখি, এমন সকলের উপর স্থাপিত আছে, কিন্তু যারা তাঁকে অমান্য করে তাদের উপর তার ক্রোধ ভয়ানক।”
23সেইজন্য আমরা উপবাস করলাম এবং আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন।