আদি পুস্তক 10

শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।

Genesis 10:10 (UKJV) And the beginning of his kingdom was Babel, and Erech, and Accad, and Calneh, in the land of Shinar.

8কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।

9সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।”

10শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।

11সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর, কেলহ

12ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.