1এই হল আদমের বংশাবলির লিখিত নথি। ঈশ্বর যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি তাদের ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করলেন।
2তিনি তাদের পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করলেন এবং তাদের আশীর্বাদও করলেন। আর তারা যখন সৃষ্ট হলেন তখন তিনি তাদের “মানবজাতি” নাম দিলেন।
3130 বছর বয়সে আদম তাঁর নিজের সাদৃশ্যে, তাঁর নিজের প্রতিমূর্তিতে এক ছেলে লাভ করলেন; আর তিনি তাঁর নাম দিলেন শেথ।
4শেথের জন্ম হওয়ার পর, আদম 800 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
5সব মিলিয়ে, আদম মোট 930 বছর বেঁচেছিলেন, আর পরে তিনি মারা যান।