ইব্রীয় 5

প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে মনোনীত হন এবং ঈশ্বর সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিত্ব করার ও পাপার্থক বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।

Hebrews 5:1 (UKJV) For every high priest taken from among men is ordained for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins:

1প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে মনোনীত হন এবং ঈশ্বর সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিত্ব করার ও পাপার্থক বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।

2যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তাদের সঙ্গে তিনি কোমল আচরণ করতে সমর্থ, যেহেতু তিনি স্বয়ং দুর্বলতার অধীন।

3এই জন্যই তাঁর নিজের ও সেই সঙ্গে প্রজাদের সব পাপের জন্য তাঁকে বিভিন্ন বলি উৎসর্গ করতে হয়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.