6তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ তা বহন করে নিয়ে যাওয়া হবে। ইফ্রয়িম অপমানিত হবে; ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।
7জলরাশির উপরে কচি শাখার মতো শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।
8দুষ্টতার উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে, কারণ এ হল ইস্রায়েলের পাপ। সেখানে কাঁটাগাছ ও শিয়ালকাঁটার জন্ম হবে, এবং সেগুলি তাদের যজ্ঞবেদিগুলিকে ঢেকে ফেলবে। তখন তারা পর্বতসকলের উদ্দেশে বলবে, “আমাদের ঢেকে ফেলো!” আর পাহাড়গুলিকে বলবে, “আমাদের উপরে পড়ো!”
9“হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ, আর তোমরা সেখানেই থেকে গিয়েছ। তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের নাগাল কি পাবে না?
10আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব; তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে। জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে,