13প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে, কিন্তু সে এক নির্বোধ সন্তান; প্রসবের সময় হয়ে এলেও, সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।
14“পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব; মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব। ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়? ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়? “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।
15আমি তার প্রতি সহানুভূতিশীল হব না, সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পুবালি বাতাস, মরুপ্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে; তার ঝরনার স্রোতোধারা রুদ্ধ হবে, এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে। তার ভাণ্ডারগৃহ, তাঁর সমস্ত সম্পদ লুন্ঠিত হবে।
16শমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে, কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে। তারা তরোয়ালতে পতিত হবে; তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে, তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে।”