হোশেয় 7

আমি তাদের প্রশিক্ষিত করেছি, শক্তিশালী করেছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে কুকল্পনার ষড়যন্ত্র করে।

Hosea 7:15 (UKJV) Though I have bound and strengthened their arms, yet do they imagine mischief against me.

13ধিক্ তাদের, কারণ তারা আমার কাছ থেকে দূরে চলে গেছে! তারা বিনষ্ট হবে, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে! বহুদিন যাবৎ আমি তাদের উদ্ধার করতে চেয়েছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে।

14তারা অন্তর থেকে আমার কাছে কাঁদেনি, কিন্তু নিজ নিজ শয্যায় বিলাপ করেছে। তারা শস্য ও নতুন দ্রাক্ষারসের জন্য একসঙ্গে সম্মিলিত হয়, কিন্তু আমার দিক থেকে তারা মুখ ফিরিয়ে থাকে।

15আমি তাদের প্রশিক্ষিত করেছি, শক্তিশালী করেছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে কুকল্পনার ষড়যন্ত্র করে।

16তারা পরাৎপরের প্রতি ফিরে আসে না; তারা ত্রুটিপূর্ণ ধনুকের মতো। তাদের নেতৃবর্গ তরোয়ালের আঘাতে পতিত হবে, এর কারণ তাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। এই কারণে মিশরের ভূমিতে তাদের উপহাস করা হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.