1এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও।
2আর তারা যদি জিজ্ঞাসা করে, ‘আমরা কোথায় যাব?’ তাহলে তাদের বোলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: “ ‘যারা মৃত্যুর পাত্র, তারা মৃত্যুর স্থানে; যারা তরোয়ালের আঘাতের জন্য নির্দিষ্ট, তারা তরোয়ালের স্থানে; যারা দুর্ভিক্ষের জন্য নির্দিষ্ট, তারা দুর্ভিক্ষের স্থানে; যারা বন্দিত্বের জন্য নির্দিষ্ট, তারা বন্দিত্বের স্থানে চলে যাক।’
3“আমি চার ধরনের ধ্বংসকারীকে তাদের বিরুদ্ধে পাঠাব,” সদাপ্রভু ঘোষণা করেন, “হত্যা করার জন্য তরোয়াল, টানাটানি করার জন্য কুকুর এবং গ্রাস ও ধ্বংস করার জন্য আকাশের সব পাখি ও যাবতীয় বুনো পশুও পাঠাব।
4যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে যা করেছে, সেই কারণে পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তাদের ঘৃণ্য করে তুলব।