যিরমিয় 17

“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি এবং মন যাচাই করি, যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য উপযুক্ত পুরস্কার দিতে পারি।”

Jeremiah 17:10 (UKJV) I the LORD search the heart, I try the reins, even to give every man according to his ways, and according to the fruit of his doings.

8সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে। গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না, তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে। খরার বছরে তার দুশ্চিন্তা হয় না ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”

9হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক, তার রোগের নিরাময় হয় না। কে বা তা বুঝতে পারে?

10“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি এবং মন যাচাই করি, যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য উপযুক্ত পুরস্কার দিতে পারি।”

11অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে, অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই। তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে, পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।

12আদি থেকে উন্নত স্থানে অবস্থিত, সেই গৌরবের সিংহাসন হল আমাদের ধর্মধামের স্থান।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.