17পুবালি বাতাসের মতো, আমি শত্রুদের সামনে তাদের ছিন্নভিন্ন করব; তাদের বিপর্যয়ের দিনে, আমি তাদের আমার পিঠ দেখাব, মুখ নয়।”
18তখন তারা বলল, “এসো, আমরা যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি; কারণ যাজকদের দ্বারা দেওয়া বিধানের শিক্ষা, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ বা ভাববাদীদের দেওয়া বাক্য নষ্ট হবে না। তাই এসো, আমরা মুখের কথায় তাকে আক্রমণ করি এবং সে যা বলে, তার কোনো কথায় আমরা মনোযোগ না দিই।”
19হে সদাপ্রভু, আমার কথা শোনো; আমার অভিযোগকারীরা কী কথা বলছে, তাতে কর্ণপাত করো!
20ভালোর শোধ কি মন্দ দিয়ে করা হবে? তবুও দেখো, তারা আমার জন্য গর্ত খনন করেছে। তুমি স্মরণ করো, আমি তোমার সামনে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলেছিলাম, যেন তাদের উপর থেকে তোমার ক্রোধ সরে যায়।
21তাই তাদের সন্তানদের দুর্ভিক্ষের মুখে ফেলে দাও; তাদের তরোয়ালের শক্তির মুখে সমর্পণ করো। তাদের স্ত্রীরা সন্তানহীন ও বিধবা হোক; তাদের পুরুষদের মৃত্যু হোক, তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।