13জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহূদার রাজাদের প্রাসাদগুলি আমি এই স্থান, তোফতের মতো অশুচি করব, সেইসব গৃহকে করব যাদের ছাদে তারা নক্ষত্রবাহিনীর উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করেছিল।’ ”
14সদাপ্রভু যেখানে ভাববাণী বলার জন্য যিরমিয়কে পাঠিয়েছিলেন, সেই তোফৎ থেকে তিনি ফিরে এলেন এবং সদাপ্রভুর মন্দিরের উঠানে দাঁড়িয়ে সব লোককে বললেন,
15“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘শোনো, আমি এই নগর ও এর চারপাশে স্থিত গ্রামগুলির উপরে সেই সমস্ত বিপর্যয় নিয়ে আসব, যা আমি তাদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, কারণ তারা ছিল একগুঁয়ে এবং তারা আমার কোনো কথা শুনতে চায়নি।’ ”