যিরমিয় 2

যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো!

Jeremiah 2:4 (UKJV) Hear all of you the word of the LORD, O house of Jacob, and all the families of the house of Israel:

2“যাও এবং জেরুশালেমের কর্ণগোচরে গিয়ে এই কথা ঘোষণা করো: “সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আমার মনে পড়ে, তোমার যৌবনকালের ভক্তি, তখন কীভাবে বিবাহের কনেরূপে তুমি আমাকে ভালোবেসেছিলে, এবং প্রান্তরে আমার পশ্চাতে গিয়েছিলে, এমন দেশে যেখানে বীজবপন করা হয়নি।

3ইস্রায়েল ছিল সদাপ্রভুর কাছে পবিত্র, তাঁর শস্যের অগ্রিমাংশ; যারা তার অনিষ্ট সাধন করেছিল তারা অপরাধী সাব্যস্ত হয়েছিল, এবং তাদের উপরে নেমে এসেছিল বিপর্যয়,’ ” সদাপ্রভু এই কথা বলেন।

4যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো!

5সদাপ্রভু এই কথা বলেন: “তোমাদের পূর্বপুরুষেরা আমার মধ্যে কী এমন অন্যায় খুঁজে পেয়েছিল, যে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল? তারা অসার সব প্রতিমার অনুসারী হয়েছিল ফলে নিজেরাই অসার প্রতিপন্ন হয়েছিল।

6তারা জিজ্ঞাসা করেনি, ‘কোথায় সেই সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে আমাদের মুক্ত করে এনেছিলেন, এবং অনুর্বর প্রান্তরের মধ্য দিয়ে আমাদের চালিত করেছিলেন, সেই দেশ মরুভূমিতে ও গর্তে পূর্ণ, খরা ও গাঢ় অন্ধকারে সেই দেশ, যে দেশে কেউ যায় না এবং কেউ বাস করে না?’

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.