35পালকদের পালানোর কোনো স্থান থাকবে না, পালের নেতাদের পালানোর কোনো জায়গা থাকবে না।
36ওই পালকদের কান্নার রব শোনো, পালের নেতাদের বিলাপের রব শোনো, কারণ সদাপ্রভু তাদের পালের চারণভূমি ধ্বংস করছেন।
37সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের জন্য শান্তিপূর্ণ পশুচারণভূমিগুলি পরিত্যক্ত পড়ে থাকবে।
38অত্যাচারীদের তরোয়ালের জন্য হে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের জন্য, সিংহের মতোই তিনি তাঁর আবাস ত্যাগ করে আসবেন, তাদের দেশ জনশূন্য পড়ে থাকবে।