13তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে।
14তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।
15তোমরা হয়তো বলবে, “সদাপ্রভু আমাদের জন্য ব্যাবিলনে ভাববাদীদের উৎপন্ন করেছেন,”
16কিন্তু দাউদের সিংহাসনে উপবেশনকারী রাজা ও অন্য সব লোক, তোমাদের স্বদেশবাসী যারা নির্বাসনে যায়নি, যারা এই নগরে থেকে গেছে, তাদের উদ্দেশে সদাপ্রভু এই কথা বলেন—
17হ্যাঁ, তাদেরই উদ্দেশে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি প্রেরণ করব। আমি তাদের অতি নিকৃষ্ট ডুমুরফলের মতো করব, যা এত খারাপ যে মুখে দেওয়া যায় না।